বুধবার (২২ মার্চ) আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিক। রেকর্ড সেঞ্চুরির পর অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার ওঠে এসেছেন ১৮তম স্থানে। বাংলাদেশের ব্যাটারদের মাঝে সেরা অবস্থানে রয়েছেন তিনি।
অন্যদিকে বেশ কিছুদিন ধরেই ব্যর্থতার বৃত্তে আটকা তামিম ইকবাল। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সুবিধা করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ রানে আউট হওয়া ওপেনার দ্বিতীয় ওয়ানডেতে করেন ২৩।
.png)
এমন পারফরম্যান্সের পর শাস্তি পেয়েছেন তামিম। ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছেন তিনি। বর্তমানে ২২তম স্থানে রয়েছেন টিম টাইগার্সের ওয়ানডে অধিনায়ক।
এদিকে লিটন দাস, সাকিব এবং শান্ত দারুণ ব্যাটিং করলেও তাদের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। এছাড়া অভিষেকে ৯২ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয় পরের ম্যাচে ৪৯ রান করলেও সেরা একশতে প্রবেশ করতে পারেননি।
বাংলাদেশের বোলারদের মাঝেও তেমন কোনো পরিবর্তন নেই। আগের মতোই বাংলাদেশের পক্ষে শীর্ষে থাকা সাকিব রয়েছেন ৬ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে এখনো মাঠে না নামা মেহেদি হাসান মিরাজ রয়েছেন ১৬ নম্বরে।