ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বরখাস্ত হলেন আর্জেন্টিনার সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৮, ২১ মার্চ ২০২৩
বরখাস্ত হলেন আর্জেন্টিনার সাবেক কোচ
ফাইল ছবি

সেভিয়ার ডাগআউটে বেশি সময় টিকতে পারলেন না হোর্হে সাম্পাওলি। দায়িত্ব নেয়ার মাত্র পাঁচ মাস পরই আর্জেন্টিনার সাবেক এই কোচকে বরখাস্ত করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে দলের টানা ব্যর্থতা।

ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে মঙ্গলবার সাম্পাওলিকে বরখাস্ত করার বিষয়টি জানায় সেভিয়া। লা লিগায় নিজেদের সবশেষ সাত ম্যাচের চারটিতে হেরেছে সেভিয়া। এর মধ্যে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার বিস্বাদও।

লিগে ২৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে সেভিয়া। দলটির ডাগআউটে গত অক্টোবরে হুলেন লোপেতেগুইয়ের স্থলাভিষিক্ত হন সাম্পাওলি। ৬৩ বছর এই কোচের চুক্তি হয়েছিল ২০২৪ সালের জুন পর্যন্ত।  

Advertisement

এর আগে ২০১৬-১৭ মৌসুমে প্রথম মেয়াদে সেভিয়ার দায়িত্বে ছিলেন সাম্পাওলি। সেবার লা লিগায় চতুর্থ হওয়া দলটি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল। পরের মৌসুমে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। তার হাত ধরেই ২০১৮ বিশ্বকাপেও খেলেছিল মেসিরা। 

সেভিয়ার পরবর্তী ম্যাচ আন্তর্জাতিক বিরতির পর আগামী ১ এপ্রিল, লা লিগায় কাদিজের বিপক্ষে। রেকর্ড ছয়বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া চলতি আসরে শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!