সোমবার (২০ মার্চ) ছিল বাংলাদেশের ম্যাচ ছিল। আজ বাংলাদেশের ম্যাচ নেই। অনুশীলন ও ম্যাচ না থাকায় সিলেটে ফুরফুরে মেজাজে বাংলাদেশের ক্রিকেটটাররা। তবে বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের কোনো বিশ্রাম নেই। সিলেট থেকে ঢাকায় এসেছেন সকালেই। বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়।
মঙ্গলবার (২১মার্চ) সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন সাকিব। সে সময় ছোটবেলার প্রসঙ্গ টেনে বাংলাদেশি এই অলরাউন্ডার বলেন, ‘শৈশবে পাইলট হতে চেতাম, ডাক্তারও হতে চেয়েছি। ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি, আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে। আমি মনে করি এখন বিমানের সঙ্গে আছি, আমি আমার সর্বোচ্চ প্রচার বা প্রসারের চেষ্টা করব।’
.png)
এরপর তার কাছে জানতে চাওয়া হয় এতকিছু কি করে পারেন। সাকিবের অকপট জবাব, ‘যে পারে সে সবই পারে।’