সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালাবার্নি।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। এ ম্যাচে মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে হাসান মাহমুদকে দলে নেয়া হয়েছে।
.png)
অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আয়ারল্যান্ড। ব্যাটিং অলরাউন্ডার গ্যারেথ ডিলানির পরিবর্তে অভিষেক হয়েছে ম্যাথিউ হ্যাম্ফেয়ার্সের।
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের জয় পেয়েছিল টাইগাররা। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। এবার আরো একটি জয় দিয়ে নিজেদের দখলে সিরিজ নেয়ার সুযোগ এসেছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, হ্যারি টেক্টর, মার্ক আদাইর, লরকান টাকার, ম্যাথিউ হ্যাম্ফেয়ার্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু ম্যাকব্রিন।