তবে এবার এনওসি চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছেন লিটন ও সাকিব। গতকাল (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ শেষে এটি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
এ সময় জালাল বলেন, ‘এটা নিয়ে এখনো আলাপ-আলোচনা হয়নি। তারা আমাদের কাছে চিঠি দিয়েছে। কিন্তু আমরা এখনও আলাপ-আলোচনা করিনি।’
.png)
সাকিব আল হাসান ও লিটন দাস বাংলাদেশের টেস্ট দলে রয়েছেন। আগামী ৪ এপ্রিল মাঠে গড়াবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। যে কারণে সাকিবদের আইপিএলে যোগ দেওয়া নিয়ে বিপত্তি ঘটেছে। সেই টেস্ট ম্যাচটি না খেলেই আইপিএলে অংশ নিতে চান তারা।
এদিকে মুস্তাফিজুর রহমান টাইগারদের টেস্ট স্কোয়াডে না থাকায় আইপিএল খেলতে তার কোনো বাধা নেই।
আগামী ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১ এপ্রিল। এই আসরে সাকিব ও লিটনকে কলকাতা এবং মুস্তাফিজকে দলে রেখেছে দিল্লি ক্যাপিটালস। বর্তমান অবস্থায় চলমান আয়ারল্যান্ড সিরিজের কারণে মৌসুমের শুরুর দিকের ম্যাচসমূহে অংশ নিতে পারবেন না তারা।