ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ১৮ মার্চ ২০২৩
সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেন সাকিব
সাকিব আল হাসান

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। এ ম্যাচে অনবদ্য ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেছেন সাকিব। তবে সেঞ্চুরির কাছে গিয়েও আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভারে চার উইকেটে ২৭২ রান। তৌহিদ হৃদয় ৭৯ ও মুশফিকুর রহিম ৩৩ রানে ব্যাট করছেন।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এ ম্যাচে টাইগার শিবিরে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নামেন লিটন দাস। প্রথম দুই ওভারে দুজনে যোগ করেন ১৫ রান। তবে তৃতীয় ওভারে বাধে বিপত্তি। এ সময় মার্ক আদাইরের বলে স্লিপে ধরা পড়েন ৩ রান করা তামিম।

শুরুতেই উইকেট হারানোর পর দেখে খেলতে থাকেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। কার্টিস ক্যাম্ফারের ডেলিভারিতে স্টার্লিংয়ের দ্বিতীয় ক্যাচে পরিণত হওয়ার আগে ২৬ রান করেন লিটন। এর মাধ্যমে ভাঙে দুজনের ৩৪ রানের জুটি।

ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ব্যর্থ হন শান্ত। তিনি ২৫ রানে সাজঘরে ফেরার পর অবশ্য সাকিব ও হৃদয় মিলে দলকে ভালোভাবেই এগিয়ে নিতে থাকেন। ক্যাম্ফারের বলে সিঙ্গেল নিয়ে ৫৩তম অর্ধশতক পূরণ করেন সাকিব।

হাফ সেঞ্চুরির পর আরো আক্রমণাত্মক হয়ে পড়েন সাকিব। একেরপর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। অন্যপ্রান্তে অভিষেকেই ফিফটির দেখা পান তৌহিদ হৃদয়। দুজনের জুটিও ছাড়ায় শতকের গণ্ডি।

হৃদয়ের সঙ্গে জুটিতে শতকের দেখা পেলেও ব্যক্তিগত সেঞ্চুরির কাছে গিয়েও ফেরেন সাকিব। গ্রাহাম হিউমের বল কাট করতে গিয়ে লরকান টাকারের তালুবন্দী হয়ে তিনি যখন ফিরছিলেন, তার নামের পাশে ছিল ৯৩ রান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!