শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
.png)
এক দিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে এ পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে ৭টিতে জয় ও দুটিতে হেরেছে টাইগাররা। বাকি এক ম্যাচের কোনো ফলাফল হয়নি।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, হ্যারি টেক্টর, মার্ক আদাইর, লরকান টাকার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু ম্যাকব্রিন।