সাফকে বলা হয় দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ। এবারের দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ খ্যাত আসরটি বসতে যাচ্ছে ভারতের শহর বেঙ্গালুরুতে। আগামী রোববার (১৯ মার্চ) ভারতে সংবাদ সন্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হওয়ার শেষ তারিখ ছিল ৩০ জানুয়ারি। ডেডলাইনের মধ্যে আবেদন করেছিল কেবল নেপাল। তাই এক প্রকার নিশ্চিত ছিল যে ছেলেদের সাফের চতুর্দশ আসরের আয়োজক হতে যাচ্ছে হিমালয়ের দেশটি। কিন্তু সেটা হচ্ছে না পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্পোর্টস পার্টনার ইন্টারন্যাশনালের জন্য।
.png)
ইংল্যান্ডের ওই প্রতিষ্ঠানটির চাওয়া ছিল ভারতে হোক আসন্ন সাফের আসরটি। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চাওয়াকে প্রধান্য দিয়ে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয় ভারতের নাম।
আগামী ২০ জুন থেকে ৩ জুলাই অনুষ্ঠিত হবে ছেলেদের সাফ। দিনক্ষণ ও আয়োজক নির্ধারণ করা হলেও ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। তবে জানা যায় সাফ ও স্পন্সর প্রতিষ্ঠান কলকাতায় ভেন্যু করার চেষ্টা করলেও বেঙ্গালুরুকে বেছে নিয়েছে স্বাগতিক ভারত।