ইনজুরি ও ফিটনেসের জন্য হ্যাজার্ডকে প্রায় সময় মাঠের বাইরে থাকতে হয়। চলতি মৌসুমে বিশ্বকাপ থেকে ফেরার পর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি।
এমনকি কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও সম্পর্কে অবনতি হয়েছে হ্যাজার্ডের। দুজন একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলেন না। মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
.png)
হ্যাজার্ড বলেন, ‘আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা আছে। তবে এটা বলব না যে আমাদের মধ্যে কথা হয়। আমরা একে অপরের সঙ্গে কথাই বলি না। তবে আমি জোর দিয়ে বলতে পারি তার প্রতি শ্রদ্ধাটা সবসময়ই থাকবে। এমনকি তিনি যদি আমাকে আর না খেলান তারপরেও। তিনি তার ক্যারিয়ারে যা করেছেন সেজন্য তাকে সম্মান দিতেই হবে।’
২০২৪ পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি রয়েছে হ্যাজার্ডের। তবে গুঞ্জন আছে, চলতি মৌসুম শেষেই তাকে বিক্রি করে দিতে পারে রিয়াল।
হ্যাজার্ড বলেন, ‘আমি থাকতে চাই। আমাকে নিয়ে চারপাশে যে শঙ্কার ঘোর চলছে তা বুঝতে পারছি। তবে আমি পরের বছরে খেলতে চাই। আশা করি কোনো কিছুতে অবদান রাখতে পারব আমি এবং কোচ আমাকে গোনায় ধরবেন। দেখা যাক মৌসুমের শেষে কিছু ম্যাচ খেলতে পারি কি না।’