ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশের ফুটবলে নতুন ইতিহাস, শুরু হচ্ছে নারী ফ্রাঞ্চাইজি লিগ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৬, ১৩ মার্চ ২০২৩
দেশের ফুটবলে নতুন ইতিহাস, শুরু হচ্ছে নারী ফ্রাঞ্চাইজি লিগ 
ছবি: সংগৃহীত

নতুন যুগে পা রাখছে বাংলাদেশের নারী ফুটবল অঙ্গন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারী ফ্রাঞ্চাইজি লিগ ফুটবলের আসর, 'বাংলাদেশ উইমেন্স সুপার লিগ'।

আগামী মে মাসে আসরটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার (১৩ মার্চ) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে টুর্নামেন্টের ঘোষণা এবং লোগো উন্মোচন করে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

মাস নির্ধারণ হলেও তারিখ ও দল এখনো চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে পাঁচ বা ছয় দল নিয়ে আসরটি মাঠে গড়াবে। পরবর্তী সংবাদ সম্মেলনে দল, তারিখ ও আসরের নিয়মকানুন জানাবে বাফুফে।

Advertisement

বাংলাদেশ নারী ফুটবল লিগ বা পেশাদার লিগ আয়োজন হলেও ‘ওমেন্স ফ্রাঞ্চাইজি ফুটবল লিগ’ কখনো আয়োজন করেনি বাফুফে। কে-স্পোর্টস এর তত্ত্বাবধানে ও বাফুফের সহযোগিতায় আসরটি আয়োজিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!