মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ঘরের মাঠে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মূলত প্রথম ম্যাচে দলীয় পারফরম্যান্সেই এমন জয়ের দেখা পেয়েছে টাইগাররা।
.png)
দ্বিতীয় টি-২০তে এক পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। শামীম পাটোয়ারির জায়গায় দলে ঢুকেছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।