ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পের গোলে জিতলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১০, ১২ মার্চ ২০২৩
এমবাপ্পের গোলে জিতলো পিএসজি
ছবি: সংগৃহীত

গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হেরে ইউরোপের সেরার মঞ্চ থেকে বিদায় নিয়েছিল পিএসজি। এরপর নিজেদের ঘরোয়া আসর লিগ ওয়ানে মাঠে নেমেছিল ফরাসি ক্লাবটি।

সেখানে নেমেও হারের শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। শনিবার দিবাগত রাতে (১১ মার্চ) ব্রেস্তের মাঠে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে লা পারিসিয়ানরা।

গতকাল খেলায় সুযোগ ভালোই পেয়েছিল পিএসজি। ম্যাচের ৪ মিনিটে মেসির দুর্দান্ত ফ্লিকে গোলমুখে বল পেয়ে যান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের শট ফেরে আশরাফ দারির গায়ে লেগে।  

Advertisement

খেলার ৭ মিনিটের দিকে প্রায় এগিয়েই যাচ্ছিল পিএসজি। পেনাল্টি স্পটের কাছ থেকে মেসি ঠিক মতো শট নিতে না পারলে পেয়ে যান কার্লোস সোলার। তার ভলি ব্রেস্ত গোলরক্ষক মার্কো বিজোতের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে।

একের পর এক আক্রমণে ব্রেস্তকে ভীষণ চাপে রাখে পিএসজি। খেলার ৩৭ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন সোলার (১-০)। এমবাপ্পের বাড়ানো বলে গোলে করেন তিনি।

৪৩ মিনিটে ব্রেস্তকে সমতায় ফেরান অনুখা (১-১)। রোমাঁ দেল কাস্তিয়োর কাছ থেকে বল পেয়ে সার্জিও রামোসকে এড়িয়ে জিয়ানলুইজি দোনারুমাকে পরাস্ত করেন অনুখা।

দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা করে পিএসজি। যোগ করা সময়ের প্রথম মিনিটে প্রতি আক্রমণে বল পেয়ে প্রথম স্পর্শেই এমবাপ্পেকে খুঁজে নেন মেসি। শট টাইমিং ও গতি ছিল দুর্দান্ত।

‘ওয়ান-অন-ওয়ানে’ এবার কোনো ভুল করেননি এমবাপ্পে। গোলরক্ষককে পরাস্ত করে কাছের পোস্ট দিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। তাতেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
 
এই জয়ে ২৭ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে স্থান আরো মজবুত করল পিএসজি।  এক ম্যাচ কম খেলা মার্সেই ৫৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ২৩ পয়েন্ট নিয়ে ব্রেস্ত আছে ১৫ নম্বরে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!