আহমেদাবাদ টেস্টে অজি অধিনায়ক স্মিথের ব্যাটিং মনে ধরেনি সুনীল গাভাস্কারের। এজন্য ধারাভাষ্য দেওয়ার সময় স্মিথের ব্যাটিং স্টাইল নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তিনি। আর তাতেই সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের সাবেক এ কিংবদন্তিকে।
শেষ টেস্টের প্রথম দিনে চা বিরতির পর ক্রিজে ব্যাট করছিলেন স্মিথ। উমেশ যাদবের পর পর কয়েকটি বলে শট খেলতে না পারায় স্মিথের ব্যাটিং স্টাইল নিয়ে প্রশ্ন তুলেন গাভাস্কার। এ সময় সহযোগী ধারাভাষ্যকার ম্যাথু হেইডেনকে বলেন, ‘স্মিথকে আমি খুব একটা ব্যাট করতে দেখিনি।’
.png)
সুনীল গাভাস্কার বলেন, ৮০ ওভার পর নতুন বল নিয়ে প্রথম কয়েকটা ওভার যা করল, তা মানা যায় না। আরো ভালো বল করা উচিত ছিল তাদের। আমি জানি, এখানে প্রচণ্ড গরম এবং বোলাররাও ক্লান্ত। হাতে নতুন বল, গায়ে ভারতের জার্সি... আপনাকে তো একটু ভালো খেলতেই হবে। কিন্তু নতুন বল পাওয়ার পর ফাস্ট বোলাররা হতাশ করেছে।
এই সিরিজের প্রায় প্রতিটি ম্যাচেই ধারাভাষ্য দিয়েছেন গাভাস্কার। স্মিথকে নিয়ে তার এমন মন্তব্যের পর সমালোচনায় মেতেছে ক্রিকেট ভক্তরা। গাভাস্কারের ক্রিকেট প্রজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অনেকের মতে, মাঝে মাঝেই আলোচনায় থাকতে ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেন তিনি।
তবে শুধু স্মিথকে নিয়েই নন, স্বদেশী মোহাম্মদ শামি ও উমেশ যাদেবের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন গাভাস্কার। তিনি বলেন, আহমেদাবাদ টেস্টে খুব একটা ভালো করতে পারেনি ভারতীয় ফাস্ট বোলাররা। মোহাম্মদ শামি ও উমেশ যাদবরা ভারতের জার্সি পরে খেলার আদৌ যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তোলা উচিৎ।