ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হারের দিনে যে কাণ্ড ঘটালেন রোনালদো (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৮, ১০ মার্চ ২০২৩
হারের দিনে যে কাণ্ড ঘটালেন রোনালদো (ভিডিও)
ক্রিস্টিয়ানো রোনালদো

চলতি মৌসুমের শুরুতে সৌদি ক্লাবের শীর্ষস্থান হারিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। সময়ের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে ক্লাবটি। তবে ছন্দ হারিয়ে আবারো শীর্ষস্থান হারিয়েছে দলটি।

সৌদি প্রো লিগে প্রথম হারের স্বাদ পেলেন সিআর সেভেন। বৃহস্পতিবার আল ইত্তিহাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পর্তুগিজ তারকার দল। আর এতেই মেজাজ হারিয়ে বিতর্কিত এক কাণ্ড ঘটিয়েছেন রোনালদো।

ওই ম্যাচের আগে ও পরে রোনালদোকে খোঁচা মারেন ইত্তিহাদ সমর্থকরা। ম্যাচ শুরুর আগে এবং ম্যাচের মধ্যে ‘মেসি-মেসি’ স্লোগান তোলেন তারা। ইত্তিহাদের মাঠে ভক্তদের ওই খোঁচা ও হারের জ্বালায় বিরক্ত হয়ে মাঠ ছাড়ার সময় সাইড লাইনে থাকা পানির বোতলে জোরে কিক করেন তিনি।

Advertisement

এছাড়া আবারও অধিনায়কের আর্মব্যান্ড ছুঁড়ে ফেলেন রোনালদো। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মূহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ঐ ভিডিওতে দেখা যায়, হারের পর রোনালদোকে স্বান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন এক সতীর্থ। কিন্তু রোনালদো রেগে কথা বলছিলেন তার সঙ্গে। কোনভাবেই এই হার মানা যায় না এমন ছিল তার বার্তা। কথা বলতে বলতে ডাগ আউটের দিকে যাওয়ার পথে সাইড লাইনে থাকা বোতলে কিক করেন তিনি। 

এদিন অবশ্য ম্যাচ শুরুর আগেও অন্যরকম আচরণ করতে দেখা যায় ফুটবল বিশ্বের অন্যতম এই মহাতারকাকে। অফিসিয়াল ফটোসেশন শেষে তিনি মাটির দিকে আঙুল দিয়ে কিছু একটা ইঙ্গিত করেন। ম্যাচ শেষেও মেজাজ হারানোর কারণ হিসেবে অনেকে বলছেন, গ্যালারি থেকে মেসির নামে কোরাস তোলায় বিরক্ত হন রোনালদো। যা তার পরবর্তী আচরণে ফুটে উঠেছে।

ম্যাচ শেষে অবশ্য রোনালদো এক বার্তায় ভক্তদের ধন্যবাদ দিয়েছেন এবং সতীর্থদের ফোকাস থাকার কথা বলেছেন, অবশ্যই আমরা খুবই হতাশ। তবে আমাদের মনোযোগ মৌসুমে এবং পরবর্তী ম্যাচেই থাকছে। আল নাসর ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা জানি, ভক্তরা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

এদিকে সুপার লিগে দুটি হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ সুপার স্টার। এর মধ্যে এক ম্যাচে তিনি করেছেন চার গোল। এতে সবমিলিয়ে ৭ গোলের মালিক তিনি।

 

 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!