এর আগে অনেক পরিকল্পনা সাজিয়েও ক্রিকেটারদের ফিল্ডিংয়ের উন্নতি করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। অনুশীলনে ফিল্ডিংয়ে ঘাম ঝড়িয়ে ম্যাচের মধ্যে করে বসতেন হাস্যকর ভুল। যা নিয়ে ম্যাচ পরবর্তী সময়ে কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
চলতি ইংল্যান্ড সিরিজ দিয়েই টাইগারদের ফিল্ডিং দুর্বলতাকে মুছে দিতে চান কোচ হাথুরুসিংহে। তিনি বলেন, 'অবশ্যই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব জায়গায় উন্নতির জায়গা আছে। উন্নতির জায়গাটা তারা ফিল্ডিংয়ে ভালো করে দেখিয়ে দিয়েছে।'
.png)
তিনি বলেন, আমার প্রত্যাশা সবসময় বেশি। আমাদের যতটা পারা যায় ভালো ফিল্ডিং দল হয়ে উঠতে হবে। এশিয়াতে আমাদের সেরা দল হয়ে ওঠা উচিত। তবে তুলনাটা অন্যদের সঙ্গে করাটা ঠিক হবে না। আমাদের খেলোয়াড়রা কেমন করছে তা দেখতে হবে। তরুণরা মাঠে নিজেদের নিংড়ে দেয়। তারা ক্ষিপ্র ও এনার্জেটিক। গত কয়েক সপ্তাহে দেখলাম, হৃদয় দুর্দান্ত ফিল্ডার।