ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খেলার মাঠেই মারা গেলেন ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৫, ৬ মার্চ ২০২৩
খেলার মাঠেই মারা গেলেন ফুটবলার
ছবি: সংগৃহীত

আইভরি কোস্টে খেলার মাঠেই মারা গেছেন এক ফুটবলার। মোস্তফা সিলা নামের এই ডিফেন্ডার দেশটির প্রথম বিভাগের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বলে জানা গেছে।

রোববার (৫ মার্চ) প্রথম বিভাগের ম্যাচে রেসিং ডি আবিদজান ক্লাবের হয়ে সোল এফসির বিপক্ষে খেলতে নেমেছিলেন মোস্তফা সিলার। এই সময় অসুস্থ হয়ে মারা যান ২১ বছর বয়সী এই ডিফেন্ডার।

রেসিং ডি আবিদজানের (আরসিএ) ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সোল এফসির বিপক্ষে ম্যাচে খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মারা গেছেন আমাদের আরসিএ ডিফেন্ডার মোস্তফা সিলা।’

Advertisement

২০২০ সালে জাতীয় চ্যাম্পিয়ন শিরোপা জয় করেছিল রেসিং ডি আবিদজান ক্লাব। বর্তমানে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার সপ্তম অবস্থানে রয়েছে দলটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!