সোমবার (৬ মার্চ) গোলাম জিলানীর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন তার মেয়ে জ্যোতি। তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে রামপুরায় সড়কে দুর্ঘটনায় পড়েন তিনি। জিলানী মোটরসাইকেলে শাহজাহানপুরের বাসা থেকে বসুন্ধরা যাচ্ছিলেন।
বেটার লাইফ হাসপাতালের সামনে উল্টোপথে আসা আরেকটি মোটরসাইকেল জিলানীর মোটরসাইকেলের চাকায় আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।
.png)
জ্যোতি বলেন, ‘আব্বার (জিলানী) বাঁ হাতের দুটি হাড় ভেঙে গেছে এবং মাংস বের হয়ে গেছে। জরুরি বিভাগ থেকে বেডে দেওয়ার পর এখন তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আব্বার দুটি অপারেশন লাগবে। এখন জরুরি ভিত্তিতে বের হয়ে যাওয়া মাংসের অপারেশন করা হচ্ছে। দু-তিনদিন পর হাড়ের জয়েন্টের অপারেশন হবে।’