বিরতি থেকে ফেরার তিন মিনিট পর নিকোলাস গঞ্জালেসের পেনাল্টি গোল এবং শেষ দিকে লুকা জোভিচের দর্শনীয় হেডের গোলে পূর্ণ তিন পয়েন্ট পায় ফিওরেন্টিনা। এতে মিলানের টানা চার ম্যাচের অগ্রাভিযান অবসান হলো।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে লড়াইয়ের আগে এমন নেতিবাচক ফলাফল দেখতে হলো এসি মিলানকে।
.png)
ম্যাচের শেষ মিনিটে মিলানের হয়ে সান্ত্বনা হিসেবে একটি গোল পরিশোধ করেন থিও হার্নান্দেজ। এই পরাজয়ে এক ম্যাচ কম খেলা নগর প্রতিদ্বন্দ্বি ইন্টার মিলানের সমান ৪৭ পয়েন্টেই রয়ে গেছে এসি মিলান। পরের ম্যাচে লেচ্চের মোকাবেলা করবে ইন্টার মিলান।
স্টেফানো পিওলির দল গতকাল তাদের তারকা স্ট্রাইকার রাফায়েল লিয়াওকে ছাড়াই ফিওরেন্টিনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ওই ফরোয়ার্ড।
এখন ল্যাৎসিওর চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে এসি মিলান। পরের ম্যাচে জুভেন্টাসকে হারাতে পারলে গোল ব্যবধানে মিলানকে টপকে যাবে রোমা।
গতকালের এই জয়ের পর তুরিনোর সমান ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম অবস্থানেই রয়ে গেছে ফিওরেন্টিনা। শনিবার অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে মোঞ্জা ২-১ গোলে এম্পোলির বিপক্ষে জয়লাভ করেছে।