ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনায় যোগ দিলেন রোনালদিনহোর ছেলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০২, ৪ মার্চ ২০২৩
বার্সেলোনায় যোগ দিলেন রোনালদিনহোর ছেলে
ছবি: সংগৃহীত

বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদিনহোর ছেলে। কাতালান ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

পিতা রোনালদিনহো ক্যাম্প ন্যু ছেড়ে যাবার ১৫ বছর পর কাতালান ক্লাবটির যুব দলে যোগ দিলেন তার ১৮ বছর বয়সী ছেলে স্ট্রাইকার হোয়াও মেন্ডেস।

আক্রমণাত্মক প্রতিভা ও দক্ষতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো নিজ দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের এক বছর পর ২০০৩ সালে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) থেকে বার্সেলোনায় যোগ দেন।

Advertisement

কাতালান ক্লাবটির হয়ে লা লিগায় দুটি শিরোপা জয়ের পাশাপাশি ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিলেন রোনালদিনহো। এরপর ২০০৮ সালে ইতালীয় ক্লাব এসি মিলানে যোগ দেন তিনি।

এদিকে চুক্তি বাতিলের আগে গত বছরের শেষভাগ পর্যন্ত ব্রাজিলিয় ক্লাব ক্রুজেইরোর যুব দলে প্রশিক্ষণ নিয়েছেন মেন্ডেস। বার্সেলোনার সঙ্গে অনির্দিষ্ট সময়ের চুক্তিতে যাবার আগে বিগত কয়েক সপ্তাহ যাবৎ কাতালান ক্লাবটিতে ট্রায়ালে ছিলেন এই ফরোয়ার্ড।

গত সপ্তাহের শেষদিকে বার্সেলোনায় সাবেক বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের ‘কিংস লিগ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৪২ বছর বয়সী রোনালদিনহো।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!