বিশাল অংকের চুক্তি হওয়া রোনালদো প্রতি মাসে পাবেন ১৬.৬ মিনিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় অংকটা দাঁড়ায় প্রায় ১৭৭ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি দিন তার বেতন প্রায় ৫ কোটি ৮৬ লাখ টাকা।
ঘণ্টার হিসাবে পরিমাণটা প্রায় ২৪ লাখ টাকা। প্রতি মিনিটে হিসাবে সেটি ৪০ হাজার টাকা। আর সেকেন্ড হিসেবে অংকটা দাঁড়ায় ৬৭৮ টাকা। অর্থাৎ, রোনালদো রাতে যদি ঘুমান তখনও তিনি প্রতি সেকেন্ডে ৬৭৮ টাকা আয় করছেন।
.png)
বিশাল অঙ্কের চুক্তি করলেও প্রথম দিকে নিজের জাত চেনাতে পারেনি রোনালদো। এজন্য তাকে শুরু দিকে শুনতে হয়েছিল নানা সমালোচনা। তবে দুই ম্যাচ পরই জ্বলে উঠেছেন তিনি।
এরই মধ্যে সৌদি লিগে দুটি হ্যাটট্রিক করেছেন রোনালদো। ৩০ ডিসেম্বর আল নাসরের সঙ্গে চুক্তি করে তিনি এখন পর্যন্ত খেলেছেন ৭ ম্যাচ। তাতে দুটি হ্যাটট্রিকের সঙ্গে তার পা থেকে এসেছে ৮ গোল।
সূত্র: মার্কা