ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিফা দ্য বেস্টে ভোট দেননি রোনালদো

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ফিফা দ্য বেস্টে ভোট দেননি রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগালের অধিনায়ক হিসেবে এবারের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর ভোট দেওয়ার কথা ছিল। তবে সুযোগ থাকলেও এতে অংশ নেননি তারকা এ ফুটবলার। তার পরিবর্তে ভোট দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার পেপে।

৪০ বছর বয়সী পেপে তার প্রথম ভোটটি দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেকে। দ্বিতীয় ও তৃতীয় ভোটটি তিনি দিয়েছেন যথাক্রমে রিয়ালে তার দুই সাবেক সতীর্থ লুকা মদরিচ ও করিম বেনজেমাকে।

কাতার বিশ্বকাপে পর্তুগালের ডাগআউটে থাকা কোচ ফার্নান্দো সান্তোস নিয়মিত শুরুর একাদশে রোনালদোকে খেলাননি। কিন্তু কাগজকলমে দলটির অধিনায়ক ছিলেন তিনিই। বিশ্বকাপের পর পর্তুগাল কোনো ম্যাচ খেলেনি, রোনালদোও নেতৃত্ব ছেড়ে দেওয়ার কোনো ঘোষণা দেননি।

Advertisement

সব মিলিয়ে পর্তুগালের অধিনায়ক এখনো রোনালদোই আছেন। কিন্তু জাতীয় দলের অধিনায়ক হিসেবে ফিফা দ্য বেস্ট পুরস্কারে তার যে ভোটাধিকার আছে, সেটা তিনি কাজে লাগাননি। সিআর সেভেন ভোট না দিলেও ঠিকই রেকর্ড সপ্তমবারের মতো ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!