ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে
ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি দেশবাসীর ভালোবাসার কথা গোটা ক্রিকেট বিশ্বের জানা। গ্যালারিতে বসে ক্রিকেটারদের উৎসাহ দেন হাজারো দর্শক। তবে মাঠে গিয়ে খেলা দেখতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকিট সংগ্রহ করা।

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কেউ টিকিট পান, কেউ পান না। এবার সেই কষ্ট থেকে মুক্তি পেতে যাচ্ছেন দর্শকরা।

মার্চে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ থেকেই অনলাইনে পাওয়া যাবে সব ম্যাচের টিকিট। নিদিষ্ট সংখ্যক টিকিট অনলাইনে ছাড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

সোমবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, অনলাইনে টিকিট বিক্রির জন্য আমরা কাজ করছি। আয়ারল্যান্ড সিরিজ থেকেই বাস্তাবায়ন হবে বলে আমি আত্ববিশ্বাসী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!