ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারও ফুটবলে ফিরছেন সেই রোনালদিনিও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আবারও ফুটবলে ফিরছেন সেই রোনালদিনিও
ফাইল ফটো

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা রোনালদিনিও, নতুন করে নাম লিখিয়েছেন স্পেনের সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে ও জনপ্রিয় স্ট্রিমার ইবাই লানোসের গড়া কিংস লিগে। 

এর মাধ্যমে পেশারদার ফুটবলে ফিরছেন তিনি। ২০১৮ সালে ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন সাবেক এই বার্সেলোনা তারকা।

২০১৩ সালে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন। আর ক্লাবের হয়ে সবশেষ পেশাদার ম্যাচটি খেলেছিলেন ২০১৫ সালে। এরপর নানা দাতব্য কাজে ফুটবল পায়ে নিয়েছেন রোনালদিনিও। তবে পেশাদার হিসেবে এতোদিন তিনি অবসরেই ছিলেন।

Advertisement

এই লিগে লানোসের দল প্রোসিনোস এফসিতে খেলবেন রোনালদিনিও। রোববার এ দলটির হয়ে মাঠে নামবেন ব্রাজিলের সাবেক এই প্লেমেকার।

কিংস লিগের প্রতি দলে ১২ জন ফুটবলার। এই খেলোয়াড়দের সবাই হয় অবসরে চলে যাওয়া অথবা ফুটবল ভিন্ন অন্য কোনো জগৎ থেকে আসা। ইকার ক্যাসিয়াস, সের্হিও আগুয়েরো ও জাভি হার্নান্দেজের পর কিংস লিগে সবশেষ যোগ দিলেন রোনালদিনিও।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!