ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যাচের মাঝেই কৃষি কাজ করছেন লেভানদোভস্কি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
ম্যাচের মাঝেই কৃষি কাজ করছেন লেভানদোভস্কি!
রবার্ট লেভানদোভস্কি

বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগ থেকে বিদায় করে দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে বার্সা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এরিক টেন হাগের দলই জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচের ১৮তম মিনিটেই এগিয়ে গিয়েছিল কাতালান ক্লাবটি। সফল স্পট-কিক থেকে লিড এনে দেন লেভানদোভস্কি। এরপর তাকে অভিনন্দন জানিয়ে টুইট করে বার্সা। গ্রাফিক্সে বানানো সেই ছবিতে দেখা যায়, লেভা মাঠে বসে কৃষিকাজ করছেন। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডকে ইঙ্গিত দেওয়া এই পোস্টের পর হার নিয়ে মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের দল।

বিতর্কিত ওই পোস্টে দেখা যায়, বার্সার গোলস্কোরার এই পোলিশ তারকা কৃষিকাজের জার্সি পরে গাছ থেকে ফল ছিড়ছেন। তবে ঠিক ফল নয়, গাছ থেকে ছোট আকারের ফুটবল নিয়ে নিজের বক্সে জমা করছিলেন তিনি। 

Advertisement

বার্সার পেইজে দেওয়া ছবিটি বেশ কৌতুকপূর্ণ হলেও তা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। এর মাধ্যমে কী বার্সা ইউরোপা লিগকে ‘ফার্মারস লিগ’ হিসেবে ইঙ্গিতপূর্ণ নামকরণ করেছে, নাকি ইউনাইটেডকে ‘ফার্মারস লিগে’র দল হিসেবে সাব্যস্ত করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে বার্সাকে ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ছন্দহীন থাকলেও দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতেই সমতায় ফেরে স্বাগতিকরা।

ডি বক্সের মাথায় ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন ফ্রেড। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি টের স্টেগান। ৭৩তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। গোল করেন অ্যান্টনি। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয় নিয়ে আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে রেড ডেভিলরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!