ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডি মারিয়ার হ্যাটট্রিকে শেষ ষোলোতে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
ডি মারিয়ার হ্যাটট্রিকে শেষ ষোলোতে জুভেন্টাস
অ্যাঞ্জেল ডি মারিয়া

ইউরোপা লিগে প্লে অফের দ্বিতীয় লেগে নঁতেকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জুভেন্টাস। আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার হ্যাটট্রিকে তুরিনের ক্লাবটি ৩-০ গোলের জয় পেয়েছে।

এর আগে, প্রথম লেগে ১-১ গোরে ড্র করায় দ্বিতীয় লেগটি ফলাফল নির্ধারণী ম্যাচে পরিণত হয়। নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, নঁতের মাঠে দুর্দান্ত ছিল জুভেন্টাস।

ডি মারিয়া ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিটেই দলকে লিড এনে দেন। চার ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সের ডান প্রান্তে অরক্ষিত থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাস দেন নিকোলো ফাজিওলি। জায়গায় দাঁড়িয়েই নিখুঁত ক্রসে জালে বল জড়ান ডি মারিয়া। 

Advertisement

পিছিয়ে পড়া স্বাগতিকরা ম্যাচের ফেরার পরিবর্তে ১৭ মিনিটে বড় ধাক্কা খায়। গোললাইনের সামনে থেকে ডি মারিয়ার শট হাতের সাহায্যে ফিরিয়ে লাল কার্ড দেখেন ডিফেন্ডার নিকোলাস প্যালোইস। ১০ জনের দলে পরিণত হয় নঁতে। পেনাল্টি থেকে সফল স্পটকিকে স্কোরলাইন দ্বিগুণ করেন ডি মারিয়া।

বিরতির পরও আক্রমণে আধিপত্য চালিয়ে যায় জুভেন্টাস। অন্যদিকে আক্রমণ ঠেকাতে ব্যস্ত থাকে নঁতে। তবে লাফোন্তকে হার মানতে হয় আরো একবার। তিনি আবারও ব্যর্থ হন ডি মারিয়াকে ঠেকাতে। যদিও গোললাইনের সামনে থেকে আর্জেন্টাইন তারকার হেড তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু বল পাঞ্চ করার সময় তিনি ও বল গোললাইনের ভেতরে থাকায় ভিআর চেকে রেফারি সেটিকে গোল হিসেবে ঘোষণা দেন। তাতে হ্যাটট্রিক তুলে নেন ডি মারিয়া।

বাকি সময় ম্যাচের আর কেউ কোনো চমক দেখাতে পারেনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের লিড নিয়ে  জুভেন্টাস মাঠ ছাড়ে। তাতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়ে ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিনের টিকিট নিশ্চিত করে ইতালিয়ান জায়ান্টরা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!