অবশেষে দেশটির অর্থনীতিতে কিভাবে অবদান রাখতে পারেন, তা নিয়ে অনেক চিন্তার পর দেশটিতে মাঠে খেলার পাশাপাশি নিজের রেস্তোরাঁ খোলার পরিকল্পনা হাতে নিয়েছেন সিআর সেভেন। নিজের পছন্দের রেস্তোরাঁর একটি শাখা আরব দেশটিতেও খুলবেন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক খেলোয়াড়।
রোনালদো একজন সফল খেলোয়াড়ের পাশাপাশি সফল ব্যবসায়ীও। বিশ্বের বিভিন্ন দেশে রেস্তোরাঁ, ফিটনেস সেন্টার, পোশাক এবং সুগন্ধি ব্র্যান্ডসহ নানা খাতে বিনিয়োগ করেছেন তিনি। তবে এবার সৌদি আরবে প্রথমবারের মতো বিনিয়োগ করতে যাচ্ছেন।
.png)
গত বছর এমএবিইএল হসপিটালিটি গ্রুপের হাত ধরে যাত্রা শুরু করেছিল টোটো নামের রেস্তোরাঁটি। যেখানে রোনালদো ছাড়াও বিনিয়োগ আছে টেনিস তারকা রাফায়েল নাদাল এবং দুই বাস্কেটবল তারকা পাউ গাসোল ও রুডি ফার্নান্দেজের। সেই টোটো রেস্তোরাঁর একটি শাখা সৌদি আরবে খুলতে যাচ্ছেন রোনালদো।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে রোনালদো লিখেন, মাদ্রিদে আমার পছন্দের ইতালিয়ান রেস্তোরাঁটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শিগগিরই এটি মধ্যপ্রাচ্যেও যাত্রা শুরু করবে।
সৌদি আরবে টোটো দিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করতে গেলেও, মধ্যপ্রাচ্যে এটিই রোনালদোর মালিকানাধীন প্রথম রেস্তোরাঁ নয়। এর আগে বিশ্বকাপের সময় পতুর্গাল দলের সতীর্থদের নিজের রেস্তোরাঁ তাতেল দে দোহাতে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন রোনালদো।
মধ্যপ্রাচ্য ছাড়াও রোনালদোর বেশকিছু রেস্তোরাঁ রয়েছে পর্তুগালের লিসবনে। লিসবনে যেসব রেস্তোরাঁয় রোনালদো বিনিয়োগ করেছেন, তার মাঝে আ তাসকুইনহা দো লাগারতো, সিআর সেভেন কর্নার বার অ্যান্ড বিস্ত্রো, লা এক্সপো দোলচে ভিতা এবং এস্তাদিও দা লুজ উল্লেখযোগ্য। এ ছাড়া আঙ্কোরা ভায়েলেতা, থ্রিভুনা স্পোর্টস বারের মতো রেস্তোরাঁয়ও আছে রোনালদোর বিনিয়োগ।
সৌদি ক্লাব আল নাসরের হয়ে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন। কিছুদিন আগেই আল ওয়েহদার বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছেন রোনালদো। এরপর এখনও মাঠে নামেনি আল নাসর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাওউনের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর দল।