ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওমরাহ করতে যাচ্ছেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
ওমরাহ করতে যাচ্ছেন তাসকিন
তাসকিন আহমেদ

বিপিএল শেষে মার্চের আগে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা নেই। এই ফাঁকা সময়টা কাজে লাগাতে ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাচ্ছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সোমবার বিকেল সাড়ে পাঁচটার ফ্লাইটে হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

তাসকিনের ওমরাহ করতে যাওয়ার খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান। তাসকিনের সঙ্গে আরো যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি। দেশের এক গণমাধ্যমকে অপি নিজেই ওমরাহ হজ পালন করতে যাওয়ার কথা জানিয়েছেন।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের মাঝপথেই ওমরাহ করতে গিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর আবারো দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। যদিও রোববার বিপিএলের আসর থেকে থেকে ছিটকে গেছে ফরচুন বরিশাল। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!