তবে সেই টি-২০ সিরিজটি এখন অনিশ্চিত। কারণ আইরিশ বোর্ড এখনও এ ব্যাপারে নিশ্চিত করেনি কিছু। শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘এটা তো ওদের হোম সিরিজ। সুতরাং ওরাই ঠিক করে ভেন্যু কোথায় হবে। ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে, যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল।’
আইরিশ বোর্ডের পক্ষ থেকে বিসিবি এখন পর্যন্ত টি-২০ সিরিজের ব্যাপারে কোনো তথ্য পায়নি। জালাল ইউনুস বলেন, ‘টি-২০ এখনো চূড়ান্ত নয়। এটা এখনও কনফার্ম করেনি তারা, হবে কি হবে না। নাও হতে পারে। এরকমও হতে পারে টি-২০র সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।’
.png)
তিনি আরো বলেন, ‘এর পরবর্তীতে আমাদের যে খেলাগুলো আছে সেটার সঙ্গে সাংঘর্ষিক হলে তো আমরাও গ্রহণ করব না। তারা এটা জানেই ভালো করে। আপনারা জানেন যে ডিসেম্বর পর্যন্ত এফটিপি কনফার্ম। খালি তারিখগুলো জানানো (বাকি)। আমার মনে হয় না এর মধ্যে আবার রিসিডিউল করা যাবে।’
ওয়ানডে সিরিজ ইংল্যান্ডে হবে আপাতত সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে। জালাল বলেন, ‘এটা কিন্তু চূড়ান্ত নয়। আমি বলছি যে নাও হতে পারে। যদি তারা ম্যানেজ করতে পারে তাহলে অবশ্যই আমাদের জানাবে। আপাতত তিনটা যে ওয়ানডে আছে এটা ইংল্যান্ডে হবে।’