দুই দেশের হয়ে সেঞ্চুরির রেকর্ড এর আগে ছিল মাত্র একজনের। তাও প্রায় তিন দশক আগে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার হয়ে সেই সেঞ্চুরির রেকর্ড ছিল কেপলার ওয়েসেলসের। তার পরেই ৩৩ বছর বয়সী ব্যালেন্সের অবস্থান। অথচ দুই দেশের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ১৬ জন ক্রিকেটার।
টেস্টে ব্যালেন্সের বিরল এই রেকর্ড গড়ার চিত্রটাও বেশ রোমাঞ্চকর। ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটির ফুল লেংথ বল স্লগ সুইপে ৬ হাঁকিয়েই তিনি শতক পূর্ণ করেন। সাদা পোশাকে তার প্রত্যাবর্তনের উদযাপনটাও ছিল মনে রাখার মতো।
.png)
এটাই জিম্বাবুয়ের হয়ে যেকোনো অভিষেক ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। ইনিংস ঘোষণার আগে ২৩১ বলে ১৩৭ রানে অপরাজিত ছিলেন ব্যালেন্স। ২ ছক্কা ও ১২ চারে টেস্টে প্রত্যাবর্তনের ইনিংসটি সাজিয়েছেন তিনি।