ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলে ফিরছেন না তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৫, ৬ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএলে ফিরছেন না তাসকিন
তাসকিন আহমেদ- ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৩ (বিপিএল) এ ঢাকা ডমিনেটর্সের হয়ে ৯ ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। ৬.০২ ইকনোমিতে উইকেট নিয়েছেন ১০টি। ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এই পেসার। এরপর আর মাঠে দেখা যায়নি তাসকিনকে।

এবার জানা গেল বিপিএলে আর দেখা যাবে না টাইগার এই পেসারকে। চলতি মাসেই তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড দল। যে কারণে এই সিরিজে তাসকিনকে পূর্ণ ফিট হিসেবে পেতেই বিশ্রামে পাঠানো হয়েছে তাকে।

জানা গেছে বিপিএল শেষেই শুরু হবে তাসকিনের মাঠে ফেরার পুনর্বাসন প্রক্রিয়া।

Advertisement

মূলত তাসকিনকে ইংল্যান্ড সিরিজে পেতে কোনো ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশ দল। সে কারণেই বিসিবি চিকিৎসক দেবশীষ চৌধুরীর পরামর্শে এই পেসারকে বিশ্রামে পাঠানো হয়েছে। সোমবার ঢাকা ডমিনেটর্স দলের সঙ্গে মাঠে এলেও অনুশীলন করেননি তাসকিন।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, বিপিএলের শেষ ম্যাচে তাসকিনের খেলা হচ্ছে না। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তার হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর নয়। বিশ্রামেই সেরে উঠবে। কিছুদিন পর থেকে অনুশীলনও শুরু করতে পারবে। ইংল্যান্ড সিরিজে তাকে পেতে কোনো সমস্যা হবে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!