ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২০২৩

মুশফিকের যে রেকর্ডে ভাগ বসালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩১, ৩ ফেব্রুয়ারি ২০২৩
মুশফিকের যে রেকর্ডে ভাগ বসালেন সাকিব
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার বিবেচনায় মুশফিকুর রহিমের পাশে বসলেন সাকিব আল হাসান। বিপিএলের ইতিহাসে দু’জনই সমান ৮৪টি করে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। 

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের নবম আসরের ৩৩তম ম্যাচে খুলনার টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে টস করতে নেমেই মুশফিকের পাশে নিজের নাম লেখান সাকিব। 

বিপিএলে ৮৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫৪টি জয়, ৩০টি পরাজয়ের রেকর্ড সাকিবের। জয়ের হার ৬৪ দশমিক ২৮ শতাংশ। এক্ষেত্রে সাকিবের চেয়ে পিছিয়ে মুশফিক।  

Advertisement

অধিনায়ক হিসেবে মুশফিক ৮৪ ম্যাচের মধ্যে ৪২টি জয় পেয়েছেন, পরাজিত হয়েছেন ৪১ম্যাচে। ১টি ম্যাচ হয়েছে টাই। জয়ের হার ৫০ দশমিক ৫৯ শতাংশ।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ৯৬ ম্যাচে ৬২টি জয়, ৩৪টি হার আছে মাশরাফীর। তার জয়ের হার ৬৪ দশমিক ৫৮ শতাংশ। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!