তবে বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ভারতে আসা প্যাট কামিন্সরা সেই প্রথা ভাঙতে যাচ্ছেন। কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই রোহিত শর্মাদের বিরুদ্ধে টেস্ট খেলবেন তারা। এর জন্য অবশ্য প্রস্তুতির কোনো কমতি থাকছে না। এর জন্য অজিরা বিরাট কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্সের সাহায্য নিচ্ছে।
২০১২ সালে অ্যালিস্টার কুকের ইংল্যান্ড শেষ দল হিসেবে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। তারপর থেকে দেশের মাটিতে টেস্ট সিরিজে অপরাজিত ভারত। এবার বোর্ডার-গাভাস্কার ট্রফি দেশে নিয়ে যেতে মরিয়া কামিন্সরা। তাই বিশেষভাবে তৈরি স্পিন সহায়ক উইকেটে প্রস্তুতি সারছেন তারা।
.png)
বিশেষ এই উইকেট তৈরি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে যুক্ত নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির পরামর্শে। আরসিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে তিনিই বিশেষ স্পিন সহায়ক এই উইকেট তৈরি করিয়েছেন।
৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। অনুশীলনের পাশাপাশি ভারতীয় বোলারদের বোলিংয়ের ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে।