চলতি আসরে ম্যাচ চলাকালীন সময়ে মধ্য বিরতিতে কোচিং স্টাফের কাছ থেকে পানির বোতল নেন জকোভিচ। তবে সমস্যা হলো, সেই বোতলের সঙ্গেই ছোট্ট একটি চিরকুটও দেন তার কোচ। পানির বোতল হাতে নিয়ে সেই চিরকুটটি পড়তে দেখা যায় এই তারকাকে।
আর এখানেই তার ফেঁসে যাওয়ার জোর সম্ভাবনা তৈরী হয়েছে। সম্প্রতি টেনিস ম্যাচ চলাকালীন সময়ে কোচিং স্টাফের থেকে পরামর্শ নেয়ার নিয়ম বৈধ ঘোষণা করা হয়। কিন্তু লিখিতভাবে কোনো চিরকুট নেয়া বৈধ কিনা সেটি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
.png)
জকোভিচের এই চিরকুট পড়ার দৃশ্য নজর এড়ায়নি উপস্থিত দর্শকদের। ম্যাচের মধ্যে এমন কাণ্ড ঘটালেও ম্যাচ রেফারি কিংবা আম্পায়ার কোনো ধরনের সতর্কই করেননি জোকার খ্যাত এই তারকাকে।
এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও জকোভিচের এই বোতলের সঙ্গে চিরকুট নেয়ার দৃশ্যটি ছড়িয়ে পড়েছে। এখনো এই ব্যাপারে কিছু জানায়নি আয়োজন কমিটি। তবে এ নিয়ে যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।