ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রাশফোর্ড নৈপুণ্যে ফাইনালের পথে ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৮, ২৬ জানুয়ারি ২০২৩
রাশফোর্ড নৈপুণ্যে ফাইনালের পথে ইউনাইটেড
ফাইল ফটো

ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে গেল লাল দুর্গ। ছন্দের মায়ায় দুলতে থাকা মার্কাস রাশফোর্ড একক নৈপুণ্যেই শুরুর দিকে ম্যনচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নিলেন। এরপর পাল্টা আক্রমণে রেড ডেভিলদের শক্ত চ্যালেঞ্জ ছোড়ে নটিংহ্যাম।

তবে শেষ পর্যন্ত কঠিন প্রতিপক্ষকে কুপোকাত করতে পারেনি নটিংহ্যাম ফরেস্ট। লিগ কাপের ফাইনালে যাওয়ার পরথটা নিজেরাই সুগম করে নিয়েছে ইউনাইটেড।

বড় ব্যবধান জয় নিয়ে লিগ কাপের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল রেড ডেভিলরা।

নটিংহ্যামের মাঠে বুধবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে এরিক টেন হাগের দল। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন ভাউট বেহর্স্ট। শেষ দিকে তৃতীয় গোলটি করেন ব্রুনো ফের্নান্দেস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!