ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যৌন হয়রানির অভিযোগ, মুখ খুললেন দানি আলভেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩, ৩ জানুয়ারি ২০২৩
যৌন হয়রানির অভিযোগ, মুখ খুললেন দানি আলভেজ
দানি আলভেজ

প্রায় ছয় মাস আগে বার্সেলোনা ছেড়ে মেক্সিকোর ক্লাব ইউএনএএমে যোগ দেন দানি আলভেজ। এরই মধ্যে যৌন হয়রানির মতো ভয়ানক এক অভিযোগের মুখে এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তবে মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি স্পেনের গণমাধ্যমে প্রচারিত হয়, কাতালোনিয়ায় থাকাকালে একটি নৈশ ক্লাবে আলভেজ এক নারীর শরীরের স্পর্শকাতর অংশে হাত দিয়েছিলেন। 

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা শুনেছেন আলভেজ। তাকে নিয়ে মেক্সিকোর সংবাদমাধ্যমে হওয়া সমালোচনাও দেখেছেন। তবে শুরুতে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন ব্রাজিলিয়ান তারকা।

অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে পিউমা ডাকনামের ক্লাবটির সঙ্গে শিগগিরই নতুন চুক্তি করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পুরো ব্যাপারটা সহজ করে জানিয়ে দিয়েছেন আলভেজ। 

তিনি লিখেছেন, আমরা আত্মবিশ্বাসের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে (নতুন চুক্তি) যাচ্ছি। আমি সব সময়ই ইতিবাচক এবং ক্লাবটির ইতিহাস বদলে দিতে চাই। শিগগিরই দেখা হচ্ছে। আমি জানি না তারা কোন ধরনের মানুষকে সামলাতে অভ্যস্ত। আমি কিন্তু হাল ছাড়ার পাত্র নই।

২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন আলভেজ। ক্লাবটির অন্যতম কিংবদন্তি বলা হয় তাকে। ২০২১ সালের শেষদিকে কেবল ছয় মাসের আবারও যোগ দেন ক্লাবটিতে। গত বছরের মাঝের সময়ে মেক্সিকান ক্লাব ইউনিভার্সিদাদ নাসিওনালে নাম লেখান এই ডিফেন্ডার। এবার কাতার বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা গেছে তাকে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!