[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২
আলভারেজকে নিয়ে এ কি বললেন মেসি
ছবি: সংগৃহীত
কাতার বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন হুলিয়ান আলভারেজ। মনে রাখার মতো দুর্দান্ত সব পারফর্ম্যান্স করে যাচ্ছেন আর্জেন্টিনার এই ‘লিটল স্পাইডার’।
তার এমন সফলতায় রীতিমতো লিওনেল মেসিকেও চমকে দিয়েছে। তার পারফরম্যান্সে রিতিমতো মুগ্ধ মেসি।
বৃহস্পতিবার আলভারেজকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসকে মেসি বলেন, ‘হুলিয়ানের এমন অংশগ্রহণ ও যেভাবে সে নিজের গুরুত্ব প্রমাণ করেছে, এটা কল্পনাতেও ছিল না কারও। সে আমাদের যে পরিমাণ সাহায্য করেছে সেটা আসলেই দুর্দান্ত।’
মেসি আরো বলেন, ‘এই বিশ্বকাপে ও ক্রোয়েশিয়ার বিপক্ষে সে অসাধারণ ছিল। সে সব বলের জন্যই দৌড়েছে। সব বল কেড়ে নিতে সে লড়েছে, সুযোগ তৈরি করে গেছে, লড়াই চালিয়ে গেছে। আমাদের জন্য সে বিস্ময়কর আবিষ্কার ছিল এবং তার সঙ্গে যা ঘটছে এগুলো তার প্রাপ্য কারণ সে একটা চমৎকার মানুষ।’
সবমিলিয়ে এবার আলভারেজ গুরুত্বপূর্ণ সময়ে মেসিকে যোগ্য সঙ্গ দিয়েছেন বলাই যায়। আবার মেসি সতীর্থকেই বানিয়েছেন আপন তীর্থ। এ পর্যন্ত সে চার গোল করে গোল্ডেন বুটের দৌড়েও রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/সালি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!