ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

শঙ্কাহীন মেসি, খেলবেন ফাইনালে

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২০:০১, ১৬ ডিসেম্বর ২০২২
শঙ্কাহীন মেসি, খেলবেন ফাইনালে
ছবি: ফিফা

চলছে কাতার বিশ্বকাপ ২০২২, দেখতে দেখতে এরইমধ্যে শেষ হয়ে গেছে আসরের প্রায় সব খেলা। আর মাত্র দুটো ম্যাচ বাকি। 

আর মাত্র ২ দিন, তারপরই ফ্রান্স ও আর্জেন্টিনার জমজমাট ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের কাতার বিশ্বকাপের মহাজজ্ঞ। 

শিরোপা লড়াইয়ে লুসাইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর রোববার রাত ৯টায় মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। তবে চোটের শংকা কাটিয়ে মেসি ফাইনালে খেলবেন বলে জানা গেছে। 

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর লিওনেল মেসিকে পা ধরে বসে থাকতে দেখা গিয়েছিল। এরপর বৃহস্পতিবার তিনি দলের অনুশীলনেও যোগ দেননি। 

আর তাতেই গুঞ্জন চাউড় হয় মেসি ইনজুরিতে পড়েছেন? তিনি কি তাহলে ফাইনালে খেলতে পারবেন না? শুক্রবার জানা গেছে কোনো শঙ্কা নেই মেসিকে নিয়ে। তিনি খেলছেন ফাইনালে। 

মূলত আগের ম্যাচে মেসি কিছুটা চোট পেয়েছিলেন এটা সত্য। সে কারণে অনুশীলনে যোগ দেননি তিনি। ইনডোরে ‘রিকভারি সেশন’করেন। জানা গেল ফাইনালের আগেই তার হ্যামস্ট্রিং-এর এই সামান্য সমস্যা সেরে যাবে।

৩৫ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক এবারের বিশ্বকাপে দারুণ খেলছেন। ইতোমধ্যে পাঁচ গোল করে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি। 

পাঁচটি গোল করার পাশাপাশি তিনটি গোলে অ্যাসিস্টও করেছেন মেসি। গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ছয় ম্যাচ খেলে চারবারই হয়েছেন ম্যাচসেরা।
 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!