ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বিশ্বকাপে শ্বশুরবাড়ির বিপক্ষে সেমিফাইনালে লড়বেন এই তারকা খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩, ১২ ডিসেম্বর ২০২২
বিশ্বকাপে শ্বশুরবাড়ির বিপক্ষে সেমিফাইনালে লড়বেন এই তারকা খেলোয়াড়
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে খেলোয়ারদের নিয়ে আলোচনার যেন শেষ নেই। লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে গোল দিয়েছে। এবার শ্বশুরবাড়ির দেশের বিপক্ষে লড়াই করতে যাচ্ছে এক ফুটবলার।

ফ্রান্সের ফুটবলার উসমান ডেম্বেলে এবারের বিশ্বকাপে ফ্রান্সের মূল দলের অপরিহার্য উইঙ্গার। দলের মূল কাণ্ডারিও তিনি। এবার মাঠের পাশাপাশি তাকে মাঠের বাইরেও অনেক কিছু সামাল দিতে হবে।

আরো পড়ুন>>> নতুন দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে তার দল মুখোমুখি হবে আফ্রিকার দেশ মরক্কোর। আর এখানেই বেধেছে বিপত্তি। কেননা ডেম্বেলের শ্বশুরবাড়ি যে মরক্কোতেই। ডেম্বেলের স্ত্রীর নাম রিমা এদবুশে। মরক্কোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দৌর আঘবালৌ জায়গায় জন্ম নেন তিনি। 

তবে মরক্কোতে জন্মালেও পড়াশুনা তিনি করেছেন ফ্রান্স থেকেই। দীর্ঘদিন ধরে তারা প্রেম করেছেন যদিও এটি গোপন রেখেছিলেন তারা। অবশেষে ২০২১ সালে মরক্কোর রীতি অনুযায়ী বিয়ে করেন এই দম্পত্তি। 

২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাদের কোলজুড়ে আসে এক কন্যা সন্তানও। তাই আগামী ম্যাচে ডেম্বেলের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হয়ে দাঁড়িয়েছে!

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!