ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

পেলের সঙ্গে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:২২, ৯ ডিসেম্বর ২০২২
পেলের সঙ্গে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার
নেইমার জুনিয়র

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে ব্রাজিল। যেখানে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে অনন্য এক অর্জনের মালিক হয়েছেন সেলেসাওদের প্রাণভোমরা নেইমার জুনিয়র।

এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ গোল করার মাধ্যমে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন নেইমার। পেলের সঙ্গে এখন যৌথভাবে উচ্চারণ হবে তার নামও।

অবশ্য পেলেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ খুব ভালোভাবেই আছে নেইমারের সামনে। আর একবার লক্ষ্যভেদ করলেই ব্রাজিল জাতীয় দলের হয়ে এককভাবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক হবেন তিনি।

এতদিন ৭৭ গোল নিয়ে ব্রাজিলের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা ছিলেন পেলে। মাত্র ৯১ ম্যাচে এই গোল করেছেন তিনি। অন্যদিকে নেইমারের ঝুলিতেও এখন রয়েছে ৭৭ গোল। তিনি এই গোল করেছেন ১২৪ ম্যাচে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!