ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৮, ৭ ডিসেম্বর ২০২২
নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল।

বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬৩ রানে হারে বাংলাদেশ। প্রথম টি-২০তে মাত্র ৩২ রানে অলআউট হয়ে ১৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হার মানে ৩৭ রানে।  

আজ পরাজিত হওয়ায় বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো নিউজিল্যান্ডের নারীরা।

কুইন্সটাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৮ রান করেন অ্যামেলিয়া কার। অধিনায়ক সোফি ডিভাইন ৪৭ রান করেন। বল হাতে বাংলাদেশের মারুফা আকতার-সালমা খাতুন-নাহিদা আকতার-ফারিহা তৃষ্ণা ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন।

হোয়াইটওয়াশ এড়াতে ১৫৩ রানের জবাবে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ৮৯ রান করে বাংলাদেশ। রুমানা আহমেদ ২৫ ও সালমা ২৩ রান করেন।

আগামী ১১ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ নারী দল।
 

ডেইলি-বাংলাদেশ/আরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!