[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২
মাঠে নেমেই ১০০০তম ম্যাচকে স্বরণীয় করে রাখলেন মেসি
ছবি: সংগৃহীত
রেকর্ড আর লিওনেল মেসি যেন একে অপরের সমার্থক শব্দ। আর্জেন্টাইন জাদুকর মাঠে নামা মানেই যেন নতুন সব রেকর্ডের হাতছানি। সেই ধারাবাহিকতায় আজ তার বর্ণাঢ্য ক্যারিয়ারেকে স্মরণীয় করে রাখলেন। পেশাদার ক্যারিয়ারে আজকের ম্যাচটি মেসির জন্য ১০০০তম ম্যাচ। যে ম্যাচকে গোলের মাধ্যমে উদযাপন করলেন, রাখলেন স্বরণীয় করে।
আগেই জানা ছিল কাতার বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামলেই এক হাজারি ক্লাবে ঢুকে পড়বেন মেসি। পেশাদার ক্যারিয়ারে আজকের ম্যাচটি তার ১০০০তম ম্যাচ।
আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে (৭৭৮)। বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে লিও মাঠে নেমেছে ৫৩বার।
মেসিকে ঘিরেই এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে বেশ ভালো ছন্দেও আছেন আর্জেন্টাইন জাদুকর। গোল করেছেন দুটি।
আজ শেষ ষোলোতে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এখন প্রতিটি ম্যাচই নকআউট। জয় পেলে মেসিরা উঠে যাবেন শেষ ৮ এ
আর যদি আর্জেন্টিনা হেরে যায়, তবে ৩৫ বছর বয়সী ফুটবল কিংবদন্তির বিশ্বকাপে এটিই হতে পারে শেষ ম্যাচ।
ডেইলি-বাংলাদেশ/সালি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!