ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

টাইগারদের বিশ্বকাপ জয়ের সক্ষমতা রয়েছে: সুজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২২
টাইগারদের বিশ্বকাপ জয়ের সক্ষমতা রয়েছে: সুজন
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন

এশিয়া কাপে গ্রুপ পর্বই পার হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বিশ্বকাপ জয়ের সক্ষমতাও আছে বাংলাদেশের। এমনটাই মনে করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

বুধবার মিরপুরে গণমাধ্যমে সুজন জানালেন,এশিয়া কাপের দুঃস্মৃতি ভুলে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-২০ বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এখানেই শেষ নয়, টাইগারদের বিশ্বকাপ জয়ের সক্ষমতাও রয়েছে, বিশ্বাস তার।

সুজন বলেছেন, আমাদের লক্ষ্য টি-২০তে উন্নতি করা। ছেলেদের মাথায় এই ফরম্যাটটা ছড়িয়ে দিতে চাই। অনেকে আমাদের তাচ্ছিল্য করে এই ফরম্যাটের কারণে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে পজিটিভ মানুষ, তাই পজিটিভ থাকার চেষ্টা করি সবসময়। আমি মনে করি বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা, যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ৬ মাস কিংবা ১ বছর সময় লাগবে।

ত্রিদেশীয় সিরিজে টাইগাররা আগ্রাসী ক্রিকেটাই খেলুক চান সুজন ‘আমি চাই ব্যাটাররা সাহসিকতা নিয়ে খেলুক। এই ফরম্যাটের জন্য স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা। আর এমনভাবে খেলার সময় প্রথম বলে আউট হতেই পারে ব্যাটার, যদিও সেটার কোন সমস্যা দেখছি না আমি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ১-২টা ম্যাচ নাও জিততে পারি আমরা'।

মিরপুরে ১২ তারিখ থেকে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের স্পেশাল ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!