ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

স্ট্যাটাস দিয়ে দল ছাড়ার ঘোষণা দিলেন আবাহনীর বাদশা 

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৬:০৮, ৭ আগস্ট ২০২২
স্ট্যাটাস দিয়ে দল ছাড়ার ঘোষণা দিলেন আবাহনীর বাদশা 
ছবি: সংগৃহীত

নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে আবাহনী ছাড়ার ঘোষণা দিলেন দীর্ঘদিন আবাহনীর রক্ষণভাগ সামলানো ফুটবলার টুটুল হোসেন বাদশা।

বাদশা নিজেই তার ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন এ কথা। এর আগেই সবার কৌতুহল ছিল, শেষ পর্যন্ত কি আবাহনী ছাড়ছেন টুটুল হোসেন বাদশা? 

অবশেষে সম্প্রতি নিজেই সে কৌতুহল ভাঙলেন তিনি। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে বর্তমান হ্যাট্রিক শিরোপাজয়ী দল বসুন্ধরা কিংস। এ জন্য তিনি সকলের দোয়া ও ভালোবাসা চেয়েছেন। 

আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসে যাওয়ার ঘোষণা দিয়ে টুটুল হোসেন বাদশা লিখেন, ‘অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম আবাহনীতে নাম লিখিয়েছিলাম ২০১২ সালে। ২০১৩-১৪ মৌসুমে আবার প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল। সর্বশেষ লিগ পর্যন্ত আমি টানা আবাহনীতে ছিলাম। আমি পরবর্তী মৌসুমে বসুন্ধরা কিংসে যোগদান করতে যাচ্ছি। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে যেন আরও ভালো কিছু করতে পারি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার অনেক আগেই নতুন মৌসুমের জন্য নিজের ঠিকানা খুঁজে নিয়েছেন ফুটবলাররা। কাগজ-কলমে দল বদল না হলেও নতুন মৌসুমের জন্য বড় কয়েকটি ক্লাব এরই মধ্যে দল গুছিয়ে নিয়েছে।

গত চার মৌসুমের মতো এবারও সবচেয়ে শক্তিশালী দল গঠন করতে যাচ্ছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংস। দেশীয় খেলোয়াড় দিয়ে এবারও দলটি তাদের একাদশ ও রিজার্ভ বেঞ্চ শক্ত করছে।

আগেই গুঞ্জন ছিল দীর্ঘদিন আবাহনীর রক্ষণে সার্ভিস দেওয়া টুটুলের নতুন ঠিকানা হতে যাচ্ছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংস।

স্ট্যাটাসে টুটুল হোসেন বাদশ আবাহনীর কোচ-অফিসিয়াল, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এসএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!