[ খেলা ]
হঠাৎ করেই বিসিবিতে জিম্বাবুয়ের সিকান্দার রাজা
সিকান্দার রাজা
বর্তমানে দেশে কোনো ঘরোয়া লিগ বা খেলা চলছে না। তারপরও হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে দেখা গেল জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজাকে। হঠাৎ করেই বিসিবিতে এসেছেন এই জিম্বাবুইয়ান।
জিম্বাবুয়ে জাতীয় দলের এই অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটে অনেকটাই পরিচিত মুখ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ দেশের ক্রিকেটের প্রায় সব কয়টি ক্রিকেট লিগে এই অলরাউন্ডারকে দেখা যায়।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন রাজা। জানা গেছে, দিপিএলের আসন্ন আসরে এই শাইনপুকুরের হয়েই খেলবেন তিনি। ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করতেই তিনি বিসিবিতে এসেছিলেন।
এদিকে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চতুর্থ সভা বসে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি অফিসে বোর্ড পরিচালকদের নিয়ে এই বৈঠক হয়। আর বৈঠক শেষে বিসিবি সভাপতি বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!