[ খেলা ]
অভিষেক হল ইয়াসিরের
অভিষেকের ক্যাপ হাতে ইয়াসির
বাংলাদেশের ১৩৭তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ডান হাতি ব্যাটার ইয়াসির আলির।
আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে একাদশে সুযোগ পেয়ে অভিষেক হলো তার।
এরই মধ্যে জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছে ইয়াসিরের। গেল বছরের নভেম্বরে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। এবার সেই চট্টগ্রামেই ওয়ানডে অভিষেক হলো ইয়াসিরের।
৩টি টেস্টে ১টি হাফ সেঞ্চুরিতে ১২৩ রান করেছেন ২৫ বছর বয়সী ইয়াসিরের। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭৭ ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিতে ১৮৭৮ রান করেছেন তিনি। ব্যাটিং গড়- ৩৪ দশমিক ৭৭।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!