ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

দেশকে জেতাতে চান এবাদত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৫, ৪ জানুয়ারি ২০২২
দেশকে জেতাতে চান এবাদত
টাইগার পেসার এবাদত হোসেন

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ৩২ ম্যাচ হেরেছে বাংলাদেশ। খেলেছে ৯টি তেস্ট যার একটায়ও জয় পায়নি টাইগাররা। তবে আগামোকাল জুয়ের সুযোগ আছে বাংলাদেশের। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে এখন চালকের আসনে মুমিনুল হকের দল।  চতুর্থ দিনে ৪ উইকেট নিয়ে দলকে খেলায় ফেরানো এবাদত হোসেন জানালেন, চেষ্টা থাকবে দেশকে জিতিয়ে ফেরার।

৭ ওভারের স্মরণীয় স্পেলে মাত্র ১৬ রান দিয়ে চোখের পলকে ৩ উইকেট নিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্টে সম্ভাবনার দুয়ার খুলে দিলেন তিনি। ৬৯ রান করে দারুণ খেলতে থাকা ইয়ংকে ভেতরে আসা বলে সরাসরি বোল্ড হলেন। এরপর আগের ইনিংসে অর্ধশত করা হেনরি নিকোলসও বোল্ড বিদ্যুৎ-গতির ইয়র্কারে। এরপর টম ব্লান্ডেল আউট ভেতরে আসা বলে এলবিডব্লু হয়ে। চোখের পলকে ১৩৬ রানে ২ উইকেট থেকে কোনো রান যোগ না করেই ১৩৬ রানে ৫ উইকেটের দল নিউজিল্যান্ড! সেখান থেকে মাত্র ১৭ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকেরা। ম্যাচের যা পরিস্থিতি, তাতে বাংলাদেশ দলের মানসপটে এখন ‘জয়’ শব্দটাই ঝিলমিল করছে। যেটি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় এবাদত বললেন, দেশে ও দেশের বাইরে দুই কন্ডিশনেই আমি খেলেছি। দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং সহায়ক থাকে, ফ্লাট থাকে। সেখানেও আমরা চেষ্টা করছি কিভাবে উইকেট বের করা যায়। বিদেশের মাটিতে প্রথম দিন, প্রথম দুই ঘন্টা সাহায্য থাকে। তারপর কিছুটা ফ্লাট হয়ে যায়। আমরা এখনো শিখছি কিভাবে দুই জায়গায় বল করা যায়। বল পুরোনো হলে কিভাবে রিভার্স করা যায়। আমরা এখনো শিখছি। আমরা চেষ্টা করব আগামীকাল দেশকে জেতাতে লড়বো।

১০ টেস্ট খেলে ফেলা এই পেসারের পরিসংখ্যান সুখকর নয় মোটেও। এই টেস্টে এবাদতের একাদশে থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল। ক্যারিয়ারের ১১ নম্বরে টেস্ট খেলতে নামা এবাদত যেন কড়া বার্তা দিলেন, কেন তাকে টেস্ট দলে রাখা হয় নিয়মিত। তার কল্যানেই শেষ বিকেলে নিউজিল্যান্ড হারিয়ে বসে ৩ উইকেট। চার দিন শেষে ৫ উইকেট হারিয়ে কিউইদের লিড ১৭ রানের।

'আমরা চেষ্টা করছি। আমাদের সতীর্থরা ও সাপোর্ট স্টাফটা সবাই খুব সাহায্য করেছে। নিউজিল্যান্ডে আমাদের আগের ম্যাচগুলোতে এতো ভালো করতে পারিনি। এই দলটাই চাচ্ছে নতুন কিছু দিতে, নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে, দেশের জন্য ভালো কিছু করতে। কিন্তু কাউকে না কাউকে তো ভালো কিছু দিতেই হবে। এই দলের চেষ্টাই এটা যে বিদেশের মাটিতে জেতা শুরু করব'। এবাদত যোগ করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!