ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বাংলাদেশ সফরে থাকছেন না হাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪১, ৯ নভেম্বর ২০২১
বাংলাদেশ সফরে থাকছেন না হাফিজ
মোহাম্মদ হাফিজ। ফাইল ছবি

বাংলাদেশ সফরের তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

চলমান টি-২০ বিশ্বকাপের দল থেকে একটি পরিবর্তন এনে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। হাফিজের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। 

নিজ থেকেই বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নেন হাফিজ। তিনি ছাড়া বিশ্বকাপ দলের সবাই থাকছেন বাংলাদেশ সফরের দলে।

২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ইফতিখারের। ২০১৬ সালে টেস্ট ও টি-২০ অভিষেক হয় তার। দেশের হয়ে এ পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টিতে ২১২ রান ও ১ উইকেট নিয়েছেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টি-২০ খেলেন ইফতিখার।

আগামী ১৯ নভেম্বর থেকে টি-২০ দিয়ে লড়াই শুরু করবে বাংলাদেশ ও পাকিস্তান। ২০ ও ২২ নভেম্বর হবে পরের দুটি টি-২০। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টি-২০ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। ২৬ নভেম্বও থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে এবং ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ সফরে পাকিস্তানে টি-২০দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!