ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মহিলা হকিতে নড়াইল জেলার জয়

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস - ২০২০
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০২, ৪ এপ্রিল ২০২১
মহিলা হকিতে নড়াইল জেলার জয়
ফাইল ছবি

মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে গেমস মহিলা হকির গ্রুপ পর্বের খেলা। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে নমিতা কর্মকার ও সাদিয়া খানমের জোড়া গোলের সুবাদে নড়াইল জেলা দল দিনাজপুর জেলা দলকে ৫-১ গোলে হারিয়েছে। নড়াইলের পক্ষে বাকি গোলটি করেন লিমা খাতুন। দিনাজপুরের একমাত্র গোলদাতা অর্পিতা পাল।

নড়াইলের কোচ ওস্তাদ ফজলু জানান, 'দলকে চ্যাম্পিয়ন করতে পারলে একটি স্বপ্ন পুরণ হবে। আমার জীবনে রৌপ্য পেয়েছি। মেয়েদের দিয়ে স্বর্ণের আশা পূরণ করতে চাই।' 

এর আগে দিনের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে ঝিনাইদহ জেলা ও কিশোরগঞ্জ জেলা। ৩২ মিনিটে জুয়াইরিয়া ফেরদৌস জয়তী পিসি থেকে গোল করে ঝিনাইদহকে এগিয়ে রাখলেও ৪৭ মিনিটে ফিল্ডগোল করে কিশোরগঞ্জকে সমতায় ফেরান ফারদিয়া আক্তার রাত্রি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!