ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক স্যান্টনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ২৭ নভেম্বর ২০২০
নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক স্যান্টনার
মিচেল স্যান্টনার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড। এই সিরিজে খেলছেন না দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার জায়গায় অধিনায়ক হিসেবে দুজনকে নির্বাচিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেত বোর্ড (এনজেডসি)। একজন টিম সৌদি, অন্যজন মিচেল স্যান্টনার। 

সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করবেন দলটির অভিজ্ঞ পেসার টিম সাউদি। সিরিজের শেষ ম্যাচে খেলবেন না তিনি। ফলে তার জায়গায় ঐ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।

তিন ম্যাচে দুই অধিনায়কের ব্যাপারে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, আমরা যখন নতুন কোনো সিদ্ধান্ত নিই তখন আগে দেখা হয় যে আমরা এই জন্য যেরকম মানুষ খুঁজছি তারা কারা। সত্য বলতে আমাদের সেই চিন্তাধারার সঙ্গে স্যান্টনারই মিলে যায়। 

তিনি আরো বলেন, আন্তর্জাতিক ক্রিকেট, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলা স্যান্টনারের অনেক অভিজ্ঞতা আছে। এটাকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার একটা অংশ ও পরীক্ষা বলা যেতে পারে। সে এখনো তরুণ এবং তার সামনে ক্যারিয়ার এগিয়ে নেয়ার ও খেলার এখনো অনেক সময় আছে। এখন এটা তার জন্য একটা ভালো সুযোগ যে এই ভূমিকায় সে কেমন পারফর্ম করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!