[ খেলা ]
বিসিবির নিরাপত্তা প্রধান মারা গেছেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) নিরাপত্তা প্রধান অবসরপ্রাপ্ত মেজর মো.হোসেন ইমাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) নিরাপত্তা প্রধান অবসরপ্রাপ্ত মেজর মো.হোসেন ইমাম মারা গেছেন। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার বিকাল ৩. ৪০ মিনিটের দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সপ্তাহ খানেক ধরেই অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি ছিলেন বিসিবির নিরাপত্তা প্রধান হোসেন ইমাম। জানা গেছে, তার শ্বাসকষ্ট হচ্ছিল। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, নিশ্চিত করে জানা যায়নি।
.png)
তার মৃত্যুতে বিসিবিতে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!